জরুরি নির্দেশনা
বিজ্ঞপ্তি পড়ার সময় অন্য কোনো সাইটে চলে গেলে, ব্যাকে এসে আবার চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে।
BIBM Job Circular 2026 - বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি
প্লট নং-৪, মেইন রোড নং-১, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
সংক্ষিপ্ত তথ্য
পদ ও শূন্যপদসমূহ
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
১. জুনিয়র অফিসার (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। MS Office (Word, Excel, Power Point, Internet, Email) ব্যবহারে পারদর্শী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১-২ বছরের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (২৩/০৯/২০২৬ তারিখে)।
২. জুনিয়র অফিসার (আইটি/আইসিটি)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। Operating System, MS Word এবং MS Excel ব্যবহারে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (২৩/০৯/২০২৬ তারিখে)।
৩. জুনিয়র অফিসার (গ্রাফিক্স ডিজাইনার)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। স্বীকৃত আইটি প্রতিষ্ঠান হতে গ্রাফিক্স ডিজাইন ও এডিটিং বিষয়ে প্রশিক্ষণ/সনদধারী হতে হবে। Photoshop ও Illustrator ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (২৩/০৯/২০২৬ তারিখে)।
৪. জুনিয়র অফিসার (সিস্টেম সাপোর্ট)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/কম্পিউটার/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিং-এর উপর কমপক্ষে ১ বছরের কোর্স সফলভাবে সম্পন্ন করতে হবে। Computer Hardware, Software & Network Installation, Configuration and Repairing কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (২৩/০৯/২০২৬ তারিখে)।
৫. জুনিয়র অফিসার (প্রুফ রিডার)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাহিত্যে স্নাতক। প্রুফ রিডার হিসেবে ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং MS Office (Word, Excel) চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (২৩/০৯/২০২৬ তারিখে)।
৬. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অডিও ভিজ্যুয়াল টুলস অপারেটর)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। অডিও ভিজ্যুয়াল টুলস অপারেটর হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (২৩/০৯/২০২৬ তারিখে)।
৭. ইমাম (চুক্তিভিত্তিক)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণীতে কামিল ডিগ্রি / দাওরায়ে হাদিস পাস। কোরআনে হাফেজদের বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। কোনো জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার মিলবে।
বয়সসীমা: সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর (২৩/০৯/২০২৬ তারিখে)।
শর্তাবলি ও সুযোগ-সুবিধাসমূহ
শিক্ষাগত যোগ্যতার শর্ত:
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণী বা সমতুল্য সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
- জিপিএ/সিজিপিএ শর্ত: এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ ৩.০০ (৫.০০ এর মধ্যে) এবং স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) ১ম শ্রেণীর সমতুল্য বলে গণ্য হবে।
সুযোগ-সুবিধাসমূহ:
- ১ থেকে ৬ নং পদ: মূল বেেশনের ৬০% বাড়ি ভাড়া, ১০% মেডিকেল ভাতা, ১,৫০০/- টাকা যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং বিআইবিএম-এর নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।
- ৭ নং পদ (ইমাম): সর্বসাকুল্যে ২২,০০০/- টাকা সম্মানী, ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ৫০% উৎসব ভাতা এবং ৫,০০০/- টাকা বৈশাখী ভাতা।
আবেদন করার নিয়মাবলী
- বিআইবিএম-এর ওয়েবসাইট (bibm.org.bd) থেকে নির্ধারিত আবেদনের ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্রের সাথে বিআইবিএম (BIBM)-এর অনুকূলে ৩০০/- (তিনশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার যুক্ত করতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত):
- সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি।
- মার্কশিটের সত্যায়িত কপি।
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
- চারিত্রিক সনদপত্র।
- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
- আগামী ২৩/০৯/২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি মহাপরিচালক, বিআইবিএম, মিরপুর-২, ঢাকা-১২১৬ এর দপ্তরে আবেদনপত্র পৌঁছাতে হবে।
Comments
Post a Comment