📢 বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)-এ ৫৮৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি! আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬ (বিকাল ৫:০০ টা)
5
জরুরি নির্দেশনা
বিজ্ঞপ্তি পড়ার সময় অন্য কোনো সাইটে চলে গেলে, ব্যাকে এসে আবার চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে।
🎯 ATS friendly এবং সেরা সিভি, কাভার লেটার বানাতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন: ০১৮৮৭৩৮৮৮২৩
⚡
BPDB Job Circular 2026 - বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
কর্মচারী পরিদপ্তর, ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল, ঢাকা
⚠️ সতর্কবার্তা: এই চাকরির জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোনো প্রকার হয়রানিমূলক আচরণ করলে অতিসত্ত্বর কর্তৃপক্ষকে জানান। সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরির জন্য কাউকে কোনো প্রকার অবৈধ অর্থ প্রদান করবেন না।
সংক্ষিপ্ত তথ্য
🏢 প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)
👨💼 পদের নাম: শিক্ষানবিশ এসবিএ-এ (SBA-A)
📊 মোট শূন্যপদ: ৫৮৭ টি
💰 বেতন স্কেল: ৯,৭০০ - ২৩,৪৯০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৫তম গ্রেড)
💼 চাকরির ধরন: রাজস্বখাতভুক্ত (অস্থায়ী ভিত্তিতে শুরু, পরবর্তীতে শিক্ষানবিশ মেয়াদ সফলভাবে শেষ করা সাপেক্ষে স্থায়ী নিয়োগ)
👤 আবেদনকারীর ধরণ: শুধুমাত্র প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকগণ
🎂 বয়সসীমা: ০১.০৮.২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
📅 আবেদন শুরুর তারিখ: ০৩ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
⏰ আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬ (বিকাল ৫:০০ টা)
💳 ফি জমাদানের শেষ সময়: ২৬ আগস্ট ২০২৬ (বিকাল ৫:০০ টা পর্যন্ত - আবেদন জমা থেকে ৭২ ঘণ্টা)
💳 আবেদন ফি: সাধারণ প্রার্থী: ১১২/- টাকা | ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ: ৫৬/- টাকা
⚡ আবেদনের পদ্ধতি: অনলাইনে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে
🌐 অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন (bpdbstaf.teletalk.com.bd)
পদ ও শূন্যপদসমূহ
⚡ ১. শিক্ষানবিশ এসবিএ-এ (SBA-A) — ৫৮৭ টি পদ
গ্রেড-১৫ (৯,৭০০ - ২৩,৪৯০/-)
প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী
ক) শিক্ষাগত যোগ্যতা:
- এইচএসসি (বিজ্ঞান) / সমমান (বিজ্ঞান)।
- কোনো পরীক্ষায় ২য় বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে হওয়া যাবে না।
- (নোট: জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব = ১ম বিভাগ; জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম = ২য় বিভাগ)
খ) শারীরিক যোগ্যতা ও অন্যান্য:
- অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
- কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে।
- বিদ্যুৎ কেন্দ্রের পরিচালন বিভাগ/উপকেন্দ্রের পালা/শিফটে কাজ করতে আগ্রহী হতে হবে।
- বিএনসিসি/স্কাউটিং/শরীরচর্চা ও ক্রীড়া কর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
গ) ছবি ও স্বাক্ষরের পরিমাপ:
- রঙিন ছবি: ৩০০ × ৩০০ পিক্সেল (ফাইল সাইজ সর্বোচ্চ 100 KB)
- স্বাক্ষর: ৩০০ × ৮০ পিক্সেল (ফাইল সাইজ সর্বোচ্চ 60 KB)
আবেদন ফি ও SMS পাঠানোর নিয়মাবলী
অনলাইনে আবেদন ফরম পূরণ করে Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে:
১ম SMS: BPDBSTAF <space> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BPDBSTAF ABCDEF
(ফিরতি SMS-এ একটি PIN নম্বর আসবে)
উদাহরণ: BPDBSTAF ABCDEF
(ফিরতি SMS-এ একটি PIN নম্বর আসবে)
২য় SMS: BPDBSTAF <space> YES <space> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BPDBSTAF YES 12345678
(সফলভাবে ফি জমা হলে পাসওয়ার্ডসহ Confirmation SMS আসবে)
উদাহরণ: BPDBSTAF YES 12345678
(সফলভাবে ফি জমা হলে পাসওয়ার্ডসহ Confirmation SMS আসবে)
অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলী
- প্রার্থীদের প্রাথমিক অবস্থায় কোনো কাগজপত্র ডাকযোগে/সরাসরি পাঠাতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সব মূল কাগজপত্র ও ১ সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।
- সরকারি/আধাসরকারী/স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
বিজ্ঞাপন / সম্পর্কিত সার্কুলার
Comments
Post a Comment