২০,০০০ টাকা বেতনে কারিতাস ঢাকা অঞ্চলে ১৫ পদে নিয়োগ—HSC/অষ্টম শ্রেণি পাসে, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

🤝

কারিতাস ঢাকা অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Caritas Dhaka Region
স্মারক নং: সিডিআর/২০২৬-২৭/৫৫৮
প্রতিষ্ঠানের নাম কারিতাস ঢাকা অঞ্চল
মোট পদের সংখ্যা ০২টি ক্যাটাগরিতে ১৫ জন
প্রকাশের তারিখ ০২ সেপ্টেম্বর ২০২৬
বয়সসীমা ২২ থেকে ৩৫ বছর
⏰ দ্রুত আবেদন করুন (নিয়োগ প্রক্রিয়া চলমান)
00 দিন
00 ঘণ্টা
00 মিনিট
00 সেকেন্ড
সংক্ষেপ তথ্য (Overview)
প্রতিষ্ঠানের নাম: কারিতাস ঢাকা অঞ্চল (Caritas Dhaka Region)
প্রকাশের তারিখ: ০২ সেপ্টেম্বর ২০২৬
স্মারক নম্বর: সিডিআর/২০২৬-২৭/৫৫৮
বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর (৩১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী)
মূল বিজ্ঞাপন লিংক: বিজ্ঞপ্তি ছবি দেখুন
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
০১. ক্রেডিট অফিসার (সিএমএফপি)
পদসংখ্যা: ১০ টি
বয়স: ২২ থেকে ৩৫ বছর (৩১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি বা সমমান পাস (স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই; তবে মাঠ পর্যায়ে ক্ষুদ্রঋণ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য শর্ত: বাই-সাইকেল/মোটর সাইকেল চালানো এবং স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: শিক্ষানবীশকালে সর্বসাকুল্যে ২০,০০০ টাকা। স্থায়ীকরণের পর পিএফ, গ্রাচ্যুয়িটি, ইন্স্যুরেন্স স্কিম, হেলথ কেয়ার স্কিম ও বছরে ২টি উৎসব ভাতা।
০২. কেয়ারটেকার-কাম-কুক (সিএমএফপি)
পদসংখ্যা: ০৫ টি
বয়স: ২২ থেকে ৩৫ বছর (৩১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাস।
অভিজ্ঞতা: রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা এবং অফিস রক্ষণাবেক্ষণে পারদর্শী হতে হবে।
বেতন: সর্বসাকুল্যে ১২,০০০ টাকা (চুক্তিভিত্তিক)।
ক্রেডিট অফিসারের প্রধান দায়িত্বসমূহ
  • ১৮-২০ টি নিয়মিত সমিতি ও ৪০০-৫০০ জন সদস্য নিয়ে কাজ করা।
  • ঋণ বিতরণ ও ১০০% ঋণ আদায় নিশ্চিত করা।
  • সংগৃহীত টাকা দৈনিক ভিত্তিতে ব্রাঞ্চ অফিসে জমা দেওয়া, ফরম পূরণ ও সুপারিশ করা।
কর্মস্থল
📍 নির্ধারিত জেলা ও উপজেলাসমূহ:
মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলার অধীনস্থ সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, নবাবগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, কাপাসিয়া, কালীগঞ্জ, নরসিংদী সদর ও রায়পুরা উপজেলা।

🔔 Job Circular Alert

এনজিও ও সকল প্রকার সরকারি-বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন:

Comments