পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিসমূহে নিয়োগ!

🔥

পেট্রোবাংলা ও আওতাধীন কোম্পানিসমূহে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Petrobangla Officer Recruitment Job Circular 2026 - BOGMC Teletalk
৯ম ও ১০ম গ্রেড | ১৯টি ক্যাটাগরির কর্মকর্তা পদ
প্রতিষ্ঠানের নাম পেট্রোবাংলা ও আওতাধীন কোম্পানিসমূহ
আবেদন শুরুর তারিখ ১৮ অক্টোবর ২০২৬ (সকাল ১০:০০)
আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০)
আবেদন মাধ্যম অনলাইনে (bogmc.teletalk.com.bd)
এক নজরে তথ্যসমূহ
• প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন কোম্পানিসমূহ
• পদের ধরন: ১ম শ্রেণী ও ২য় শ্রেণীর কর্মকর্তা (৯ম ও ১০ম গ্রেড)
• আবেদন শুরুর তারিখ ও সময়: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা
• আবেদনের শেষ তারিখ ও সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা
• ফি পরিশোধের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত (User ID প্রাপ্ত প্রার্থীদের জন্য)
• বয়সসীমা: ০১/০৯/২০২৬ খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
• আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য ২২৩/- টাকা; অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)-এর জন্য ৫৬/- টাকা
• অফিশিয়াল ওয়েবসাইট: http://bogmc.teletalk.com.bd
পদভিত্তিক বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
১. ৯ জনম গ্রেড (বেতনস্কেল: ৪৪,০০০ – ১,০৫,৯০০/- টাকা)
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) - ৯৭টি
• योग्यता: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি।

২. সহকারী ব্যবস্থাপক (আইন) - ০৬টি
• যোগ্যতা: আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদী এলএলবি (সম্মান) ডিগ্রি।

৩. সহকারী ব্যবস্থাপক (অর্থ) - ৬৩টি
• যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদী বিসিএ/বিবিএ/স্নাতক (সম্মান) ডিগ্রি।

৪. সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) - ৩০৩টি
• যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি; অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ বছরের অভিজ্ঞতা।
• ক্যাটাগরি ভিত্তিক পদ: মেকানিক্যাল-৭৪, ইলেকট্রিক্যাল-৪৯, সিভিল-৪০, সিএসই/আইটি-২৫, কেমিক্যাল-২৭, পেট্রোলিয়াম-০৮, আইপিই-০৮, মেটালার্জি/এমএমই-০৭, ইলেকট্রনিক্স-০২, অটোমোবাইল-০১।

৫. সহকারী ব্যবস্থাপক (জিওলজি) - ১২টি
• যোগ্যতা: জিওলজি/জিওলজিকাল সায়েন্স/জিওফিজিক্স বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি।

৬. সহকারী ব্যবস্থাপক (জিওফিজিক্স) - ০২টি
• যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে (জিওলজি/জিওফিজিক্স/ফিজিক্স/অ্যাপ্লাইড ফিজিক্স) স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি।

৭. সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল) - ০১টি
• যোগ্যতা: জিওলজি/জিওকেমিস্ট্রি/কেমিস্ট্রি/অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি।

৮. সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি) - ০১টি
• যোগ্যতা: কেমিস্ট্রি/অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি।

৯. সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট) - ০১টি
• যোগ্যতা: পরিবেশ বিজ্ঞান/পরিবেশ প্রকৌশল/ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি।

১০. সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) - ১৫টি
• যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি এবং BMDC রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

১১. সহকারী ড্রিলার - ০১টি
• যোগ্যতা: পেট্রোলিয়াম/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/আইপিই/পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ডিগ্রি; অথবা সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ডিপ্লোমাসহ ৫ বছরের অভিজ্ঞতা।

১২. সহকারী ব্যবস্থাপক (কারিগরি) - ১১টি
• যোগ্যতা: যেকোনো বিষয়ে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং; অথবা বিজ্ঞান/কারিগরি বিষয়ে স্নাতকোত্তর/৪ বছর মেয়াদী স্নাতক; অথবা ডিপ্লোমাসহ ৫ বছরের অভিজ্ঞতা।
২. ১০ম গ্রেড (বেতনস্কেল: ৩২,০০০ – ৭৭,৩০০/- টাকা)
১৩. সহকারী কর্মকর্তা (প্রশাসন) - ৭৩টি
• যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি; অথবা ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক।

১৪. সহকারী কর্মকর্তা (আইন) - ০৪টি
• যোগ্যতা: আইন বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি; অথবা ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক।

১৫. এ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান - ০১টি
• যোগ্যতা: ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি।

১৬. সহকারী কর্মকর্তা (অর্থ) - ৫৩টি
• যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি; অথবা ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক।

১৭. উপ-সহকারী প্রকৌশলী / সহকারী কারিগরি কর্মকর্তা - ১২৬টি
• যোগ্যতা: সংশ্লিষ্ট টেকনোলজিতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
• ক্যাটাগরি ভিত্তিক পদ: মেকানিক্যাল-৫৬, ইলেকট্রিক্যাল-৩২, সিভিল-০৮, কম্পিউটার/আইটি-০৩, ইলেকট্রনিক্স-০৯, অটোমোবাইল-০৫, কেমিক্যাল-০৫, পাওয়ার-০১, টেলিকম-০১।

১৮. ট্রেইনী ড্রিলার - ০৪টি
• যোগ্যতা: পাওয়ার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/মাইনিং টেকনোলজিতে ডিপ্লোমা; অথবা সংশ্লিষ্ট পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক।

১৯. সহকারী কর্মকর্তা (কারিগরি) / উপ-সহকারী কারিগরি কর্মকর্তা - ১১টি
• যোগ্যতা: বিজ্ঞান/কারিগরি বিষয়ে স্নাতকোত্তর/৪ বছর মেয়াদী স্নাতক/ডিপ্লোমা; অথবা কারিগরি পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক।
গুরুত্বপূর্ণ শর্তাবলি ও নিয়মাবলি
• শিক্ষাগত যোগ্যতার ফল: শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় ৩য় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
• বয়সসীমা: ০১/০৯/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের সনদের তারিখ চূড়ান্ত বলে গণ্য হবে (কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
• একাধিক পদ: কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করলে তার সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
• কোটা নীতি: সরকারি হালনাগাদকৃত কোটা পদ্ধতি অনুসৃত হবে।
• প্রতিষ্ঠান পছন্দক্রম: আবেদন করার সময় পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিসমূহের পছন্দক্রম (Preference list) প্রদান করতে হবে। পরবর্তীতে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।
• ছবি ও স্বাক্ষর: ছবি ৩০০ × ৩০০ পিক্সেল (সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর ৩০০ × ৮০ পিক্সেল (সর্বোচ্চ 60 KB), JPG format-এ আপলোড করতে হবে।
আবেদন ও ফি প্রদান পদ্ধতি
অনলাইনে আবেদনের ধাপসমূহ:
১. প্রথমে http://bogmc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. আপনার কাঙ্ক্ষিত পদের রেডিও বাটনে ক্লিক করে আবেদন ফরম ওপেন করুন।
৩. ফরমের সকল তথ্য সঠিকভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
৪. সঠিকভাবে Submit করার পর প্রার্থীর User ID সহ Applicant's Copy ডাউনলোড করে প্রিন্ট নিয়ে সংরক্ষণ করুন।

SMS এর মাধ্যমে ফি জমা দান পদ্ধতি:
• ১ম SMS: BOGMC <space> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
• ২য় SMS: BOGMC <space> YES <space> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যোগাযোগ ও সহায়তা (Helpline)
অনলাইনে আবেদন বা ফি প্রদানে যেকোনো সমস্যায় টেলিটক থেকে ১২১ অথবা যেকোনো মোবাইল নম্বর থেকে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন:
• হেল্পলাইন নম্বর: 01920-400045, 01670-518615, 01533-801388
• ই-মেইল: vas.query@teletalk.com.bd অথবা pb.rnt26@gmail.com
📌 বিশেষ নির্দেশাবলি:
• কোনো প্রার্থীর একাধিক পদে আবেদন প্রমাণিত হলে সকল আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
• নির্ধারিত তারিখ ও সময়ের (১৭ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা) মধ্যে আবেদন ও ফি জমা দেওয়া সম্পন্ন করতে হবে।
• নিয়োগ সংক্রান্ত যেকোনো প্রকার আর্থিক লেনদেন ও প্রতারণা থেকে সতর্ক থাকুন।

🔔 Job Circular Alert

নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেটের জন্য আমাদের কমিউনিটিতে যুক্ত থাকুন:

Comments