জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (NCTB) পুনঃনিয়োগ বিজ্ঞপ্ত!

⚖️

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

National Curriculum and Textbook Board (NCTB) Legal Posts Recruitment Notice 2026
আইন উপদেষ্টা ও প্যানেল অ্যাডভোকেট | খণ্ডকালীন / চুক্তিভিত্তিক (২ বছর) | আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠানের নাম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)
পদের সংখ্যা আইন উপদেষ্টা ও প্যানেল অ্যাডভোকেট
নিয়োগের ধরন খণ্ডকালীন / চুক্তিভিত্তিক (২ বছর)
আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ৪:০০)
এক নজরে তথ্যসমূহ
• প্রতিষ্ঠানের নাম: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (৬৯-৭০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০)
• স্মারক/পত্র নম্বর: ৩৭.০৬.০০০০.১০১.১১.২৭১/২০১২/৩৪৭
• বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
• আবেদনের শেষ তারিখ ও সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ৪:০০ টা পর্যন্ত)
• অফিসিয়াল ওয়েবসাইট: nctb.gov.bd / prebd.com
• মূল সার্কুলার লিঙ্ক: অফিসিয়াল সার্কুলার ছবি দেখুন
পদের বিবরণ, যোগ্যতা ও অভিজ্ঞতা
১. আইন উপদেষ্টা (Legal Advisor)
• শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম এলএল.বি (স্নাতক) এবং এলএল.এম (স্নাতকোত্তর) / বার-অ্যাট-ল ডিগ্রিধারী এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।
• অভিজ্ঞতা: দেওয়ানি ও ফৌজদারি মামলাসহ আরবিট্রেশন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন সম্পর্কিত মামলা পরিচালনায় ন্যূনতম ৭ (সাত) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা আবশ্যক। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ/সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৭ (সাত) বছরের অভিজ্ঞতা এবং অ্যাপিলেট বিভাগে মামলা করার পারমিশন থাকতে হবে।

২. প্যানেল অ্যাডভোকেট (Panel Advocate)
• শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম এলএল.বি (স্নাতক) এবং এলএল.এম (স্নাতকোত্তর) / বার-অ্যাট-ল ডিগ্রিধারী এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।
• অভিজ্ঞতা: দেওয়ানি ও ফৌজদারি মামলাসহ আরবিট্রেশন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন সম্পর্কিত মামলা পরিচালনায় ন্যূনতম ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ/সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সম্মানী, আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র
ফি/সম্মানী:
• সম্মানী: আলোচনা সাপেক্ষে।
• আবেদন ফি: ১,০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার "চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড" বরাবর যেকোনো তফসিলি ব্যাংক থেকে অফেরতযোগ্য হিসেবে প্রদান করতে হবে।

আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র দাখিল করতে হবে:
• সচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বরাবর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র।
• সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
• বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
• অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
আবেদন পাঠানোর ঠিকানা ও শর্তাবলী
আবেদন পাঠানোর ঠিকানা:
আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারযোগে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে—
📍 সচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ৬৯-৭০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলী:
• বোর্ডে সপ্তাহে ১ (এক) দিন অফিসে উপস্থিত থাকতে হবে।
• দায়িত্বপালনকালে অন্য কোনো প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা বা প্যানেল অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করা যাবে না।
• পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

🔔 Job Circular Alert

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, আইনি পদ, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে যুক্ত থাকুন:

Comments