জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)-এ পুনঃনিয়োগ!

⚖️

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

National Curriculum and Textbook Board (NCTB) Job Circular 2026
আইন উপদেষ্টা ও প্যানেল অ্যাডভোকেট | আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠানের নাম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)
পদের নাম আইন উপদেষ্টা ও প্যানেল অ্যাডভোকেট
নিয়োগের প্রকৃতি খণ্ডকালীন (০২ বছর)
আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ৪:০০)
এক নজরে তথ্যসমূহ
• প্রতিষ্ঠানের নাম: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)
• পদের নাম: আইন উপদেষ্টা ও প্যানেল অ্যাডভোকেট
• প্রকাশের তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
• আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ৪:০০ টা)
• আবেদন মাধ্যম: সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারযোগে
• ফি / সম্মানীয়: আলোচনা সাপেক্ষে
• আবেদন ফি: ১,০০০/- টাকা (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার)
• অফিসিয়াল ওয়েবসাইট: www.nctb.gov.bd
পদের বিবরণ ও যোগ্যতা
ক. আইন উপদেষ্টা
• শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম এলএল.বি (স্নাতক) এবং এলএল.এম (স্নাতকোত্তর) / বার-অ্যাট-ল ডিগ্রীধারী এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।
• অভিজ্ঞতা:
- দেওয়ানি ও ফৌজদারি মামলাসহ আরবিট্রেশন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন সম্পর্কিত মামলা পরিচালনায় ন্যূনতম ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।
- বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা এবং আপিল বিভাগে মামলা করার পারমিশন থাকতে হবে।
- অবসরপ্রাপ্ত জেলা জজ / সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

খ. প্যানেল অ্যাডভোকেট
• শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম এলএল.বি (স্নাতক) এবং এলএল.এম (স্নাতকোত্তর) / বার-অ্যাট-ল ডিগ্রীধারী এবং বাংলাদেশ বার কাউন্সিল প্রদত্ত সনদপত্র থাকতে হবে।
• অভিজ্ঞতা:
- দেওয়ানি ও ফৌজদারি মামলাসহ আরবিট্রেশন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন সম্পর্কিত মামলা পরিচালনায় ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
- অবসরপ্রাপ্ত জেলা জজ / সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
১. "সচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড" বরাবর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (নাম, পিতা/মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বার কাউন্সিল অন্তর্ভুক্তির তারিখ, মোবাইল নম্বর ও ইমেইলসহ)।
২. সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত রঙিন ছবি।
৩. বাংলাদেশ বার কাউন্সিল প্রদত্ত সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৪. অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি।
আবেদন প্রক্রিয়া ও আবেদন ফি
• আবেদন জানানোর নিয়ম: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারযোগে "সচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ৬৯-৭০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০" এই ঠিকানায় পৌঁছাতে হবে।
• আবেদন ফি: "চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড" এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ১,০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
অন্যান্য শর্তাবলী
• বোর্ডের আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত প্রদান, চুক্তিপত্র পরীক্ষা-নিরীক্ষাসহ ভেটিং এবং বোর্ডের পক্ষে মামলা পরিচালনা করতে হবে।
• বোর্ডের মামলার সার্বিক বিষয় পর্যালোচনার জন্য সপ্তাহে অন্তত ০১ (এক) দিন অফিসে উপস্থিত থাকতে হবে।
• পদে থাকা অবস্থায় অন্য কোনো প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা/প্যানেল অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করা যাবে না।
• পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
⚠️ সতর্কবার্তা: আবেদনপত্র নির্ধারিত তারিখ ও সময় (৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:০০ টা)-এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। অসম্পূর্ণ বা বিলম্বিত আবেদন বাতিল বলে গণ্য হবে।

🔔 Job Circular Alert

নিয়মিত চাকরির আপডেটের জন্য আমাদের কমিউনিটিতে যুক্ত থাকুন:

Comments