Sponsored
✕
বিজ্ঞাপনটি সমর্থন করুন!
আমাদের ওয়েবসাইটটি বিনামূল্যে চালু রাখতে এই বিজ্ঞাপনটি সাহায্য করে। পড়া চালিয়ে যেতে ক্রস (✕) বা যেকোনো জায়গায় চাপুন।
💡
যদি অন্য কোনো সাইটে চলে যায়, ব্যাক এ এসে আবার চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে
বিজ্ঞাপন বন্ধ করুন
⏰ আবেদনের সময়সীমা বাকি আছে:
০০ দিন :
০০ ঘণ্টা :
০০ মিনিট :
০০ সেকেন্ড
এক নজরে সারসংক্ষেপ (Overview)
- প্রতিষ্ঠানের নাম: ফেনী ভিক্টোরিয়া প্রাথমিক বিদ্যালয়
- ঠিকানা: হাজী ফজল মাস্টার লেন, মিজান রোড, ফেনী
- স্মারক নং: এফভিপিএস ২০২৬-১০/০০১
- বিজ্ঞপ্তির তারিখ: ০৫/১০/২০২৬
- আবেদনের সময়সীমা: ৫ অক্টোবর ২০২৬ হতে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত
- আবেদন পাঠানোর মাধ্যম: ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে (অনলাইনে প্রেরিত কোনো আবেদন গ্রহণযোগ্য নয়)
- মোট পদ সংখ্যা: ২৩ টি পদ (১০ টি আলাদা ক্যাটাগরি)
- কর্মদিবস: সপ্তাহে ৫ দিন
- বয়সসীমা: ২৪ বছর এবং তদূর্ধ্ব (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
- ডিউটি সময়সূচি: মনিং শিফট (সকাল ০৮:০০ - দুপুর ১২:০০) | ডে শিফট (দুপুর ১২:০০ - বিকেল ৪:০০)
পদভিত্তিক বিবরণ, যোগ্যতা ও বেতন স্কেল
১. সহকারী প্রধান শিক্ষক (১ জন)
- শিফট: মনিং (সকাল ৮:১৫ - দুপুর ১২:১৫)
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। প্রাথমিক, ইংলিশ মিডিয়াম অথবা আন্তর্জাতিক মানের বিদ্যালয়ে একাডেমিক প্রশাসন বা শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- অন্যান্য দক্ষতা: আধুনিক শিক্ষাপদ্ধতি, ICT ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা; নেতৃত্ব, সৃজনশীল যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক দক্ষতা থাকতে হবে।
- বেতন ও সুযোগ-সুবিধা: ৩৫,০০০/- টাকা এবং অন্যান্য সুবিধা।
২. সহকারী শিক্ষক (৯ জন)
- পদ বিন্যাস: মনিং শিফট: ৬ জন, ডে শিফট: ৩ জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানের যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- দক্ষতা ও পদ্ধতি: Play & Activity-Based Learning শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে। গল্প, গান, ছবি, খেলাধুলা, বিভিন্ন কার্যক্রম ও ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে পাঠদানে সক্ষম হতে হবে।
- বেতন ও সুযোগ-সুবিধা: সূচনাকালীন ৪ ঘণ্টার দায়িত্বে ২০,০০০/- টাকা এবং ৫ ঘণ্টার দায়িত্বে ২৩,০০০/- টাকা সহ অন্যান্য সুবিধা।
৩. সংগীত ও আর্ট শিক্ষক (২ জন)
- পদ বিন্যাস: মনিং শিফট: ১ জন, ডে শিফট: ১ জন।
- শিক্ষাগত যোগ্যতা: চারুকলা, সংগীত বা সংশ্লিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা অথবা প্রশিক্ষণ প্রাপ্ত। শিশুদের বয়স ও মানসিক বিকাশ উপযোগী আর্ট ও সংগীত শেখানোর সক্ষমতা থাকতে হবে।
- বেতন ও সুযোগ-সুবিধা: সূচনাকালীন ৪ ঘণ্টার দায়িত্বে ২০,০০০/- টাকা এবং ৫ ঘণ্টার দায়িত্বে ২৩,০০০/- টাকা সহ অন্যান্য সুবিধা।
৪. নূরানী শিক্ষক (২ জন)
- পদ বিন্যাস: মনিং শিফট: ১ জন, ডে শিফট: ১ জন।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আলিম/ফাজিল/সমমানের ডিগ্রিধারী। অবশ্যই নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। (হাফেজ/হাফেজা প্রার্থীরা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন)।
- বেতন ও সুযোগ-সুবিধা: সূচনাকালীন ৪ ঘণ্টার দায়িত্বে ২০,০০০/- টাকা এবং ৫ ঘণ্টার দায়িত্বে ২৩,০০০/- টাকা সহ অন্যান্য সুবিধা।
৫. আইটি শিক্ষক (১ জন)
- শিফট: ডে শিফট (১ জন)।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
- বেতন ও সুযোগ-সুবিধা: সূচনাকালীন ৫ ঘণ্টার দায়িত্বে ২৩,০০০/- টাকা সহ অন্যান্য সুবিধা।
৬. হিসাবরক্ষণ কাম কম্পিউটার অপারেটর (১ জন)
- শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান, ফিন্যান্স বা ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- দক্ষতা: কম্পিউটার পরিচালনা, MS Word, MS Excel ও হিসাব সংক্রান্ত বিভিন্ন সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে।
- বেতন ও সুযোগ-সুবিধা: ১২,০০০/- টাকা সহ অন্যান্য সুবিধা।
৭. ফান্ড রেজ এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার (১ জন)
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
- দক্ষতা: ছবি ও ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, পোস্ট ডিজাইন, কনটেন্ট রাইটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজিতে সুন্দরভাবে মানুষের সাথে যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে।
- বেতন ও সুযোগ-সুবিধা: ১২,০০০/- টাকা সহ অন্যান্য সুবিধা।
৮-১০. সহায়কমূলক পদসমূহ (অফিস সহায়ক, আয়া ও গার্ড)
- ৮. অফিস সহায়ক (১ জন): এইচএসসি/এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (বেতন: ১২,০০০/- টাকা)
- ৯. আয়া (৪ জন): এসএসসি/অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (বেতন: ১১,০০০/- টাকা)
- ১০. সিকিউরিটি গার্ড (২ জন): এসএসসি/অষ্টম শ্রেণি পাস এবং সিকিউরিটি গার্ড হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (বেতন: ১১,০০০/- টাকা)
অন্যান্য সুযোগ-সুবিধা
- বাৎসরিক ৫% বেতন বৃদ্ধি।
- বছরে ২টি উৎসব বোনাস।
- প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) এর সুবিধা।
আবেদন করার পদ্ধতি ও ব্যাংক ড্রাফট নির্দেশাবলী
আগ্রহী প্রার্থীরা নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে আবেদন সম্পন্ন করবেন।
📄 আবেদনের সাথে যা যা জমা দিতে হবে:
- স্বহস্তে লিখিত আবেদনপত্র।
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
- নির্ধারিত ব্যাংক পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মূল কপি।
📍 আবেদন পাঠানোর পূর্ণাঙ্গ ঠিকানা:
- প্রাপক: সভাপতি
- প্রতিষ্ঠানের নাম: ফেনী ভিক্টোরিয়া প্রাথমিক বিদ্যালয়
- ঠিকানা: হাজী ফজল মাস্টার লেন, মিজান রোড, ফেনী।
💳 আবেদন ফি ও পে-অর্ডার তথ্য:
- ক্রমিক নং ১ (সহকারী প্রধান শিক্ষক) পদের জন্য: ৩০০/- (তিনশত) টাকা।
- ক্রমিক নং ২ থেকে ১০ পদের জন্য: ২০০/- (দুইশত) টাকা।
- ব্যাংক নাম ও অ্যাকাউন্ট: "সভাপতি, ফেনী ভিক্টোরিয়া প্রাথমিক বিদ্যালয়", ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কলেজ রোড, ফেনী শাখা (হিসাব নং:
২০৫০৩৬৬০২০৭৯১৫৬০৪)-এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।
📌 খামের ওপর নির্দেশনা: আবেদনের খামের উপর অবশ্যই পদের নাম, সহকারী শিক্ষক পদের ক্ষেত্রে পছন্দের শিফটের নাম এবং যোগাযোগের মোবাইল নম্বর স্পষ্ট অক্ষরে লিখতে হবে।
⏳ আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬ (পরীক্ষার প্রবেশপত্র/তারিখ মোবাইল SMS ও ইমেইলে জানানো হবে)
Comments
Post a Comment