সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নিয়োগ!

Job Alert Community
✕

আমাদের কাস্টম জব অ্যালার্ট পেতে যুক্ত হন!

সিলেটসহ সারা দেশের সরকারি, বিশেষায়িত বিদ্যালয় ও অন্যান্য চাকুরির আপডেট পেতে আমাদের কমিউনিটিতে যুক্ত থাকুন:
Sponsored
✕

বিজ্ঞাপনটি সমর্থন করুন!

আমাদের ওয়েবসাইটটি বিনামূল্যে চালু রাখতে এই বিজ্ঞাপনটি সাহায্য করে। পড়া চালিয়ে যেতে ক্রস (✕) বা যেকোনো জায়গায় চাপুন।
💡
যদি অন্য কোনো সাইটে চলে যায়, ব্যাক এ এসে আবার চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে
বিজ্ঞাপন বন্ধ করুন
🏫

সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ব্যবস্থাপনায়: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়
⏳ আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৬ (অফিস চলাকালীন)
মোট পদ সংখ্যা ০৪ টি পদ (৪ ক্যাটাগরি)
আবেদন পদ্ধতি সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে
বয়সসীমা সরকারি নিয়ম (৩২ বছর)
কর্মস্থল শেখঘাট, সিলেট
⏳ আবেদনের সময়সীমা বাকি আছে:
০০ দিন : ০০ ঘণ্টা : ০০ মিনিট : ০০ সেকেন্ড
চাকরির সংক্ষেপ (Overview)
• প্রতিষ্ঠানের নাম: সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
• ব্যবস্থাপনায়: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়
• ঠিকানা: শেখঘাট, সিলেট
• মোবাইল নম্বর: 01706-353562
• ই-মেইল: sylhetschool1984@gmail.com
• আবেদনের শেষ তারিখ: ১৬/১০/২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)
• আবেদন পদ্ধতি: সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে পৌঁছাতে হবে
পদভিত্তিক বিবরণ, যোগ্যতা ও বেতন স্কেল

১. প্রধান শিক্ষক (১ জন)

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সম্মানসহ বিএসএড/এমএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ ও ১০ (দশ) বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য শর্তাবলী পূরণসাপেক্ষে আবেদনকারী হিসেবে প্রতিবন্ধী শিশুর অভিভাবককে (বাবা বা মা) অগ্রাধিকার প্রদান করা হবে।
  • বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০/- (জাতীয় বেতন স্কেল ৮ম গ্রেড)।
  • বয়সসীমা: সরকার কর্তৃক ঘোষিত বয়সসীমা (৩২ বছর প্রযোজ্য)।

২. জুনিয়র শিক্ষক (শারীরচর্চা) (১ জন)

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি এবং Bachelor of Physical Education ডিগ্রি।
  • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (জাতীয় বেতন স্কেল ১০ম গ্রেড)।
  • বয়সসীমা: সরকার কর্তৃক ঘোষিত বয়সসীমা (৩২ বছর প্রযোজ্য)।

৩. জুনিয়র শিক্ষক (সঙ্গীত) (১ জন)

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীত বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন স্কেল: ১২, ৫০০-৩০,২৪০/- (জাতীয় বেতন স্কেল ১১তম গ্রেড)।
  • বয়সসীমা: সরকার কর্তৃক ঘোষিত বয়সসীমা (৩২ বছর প্রযোজ্য)।

৪. শিক্ষা সহায়ক (আয়া) (১ জন - প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত)

  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস (সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে)।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (জাতীয় বেতন স্কেল ২০তম গ্রেড)।
  • বয়সসীমা: সরকার কর্তৃক ঘোষিত বয়সসীমা (৩২ বছর প্রযোজ্য)।
আবেদন করার পদ্ধতি ও শর্তাবলী

আগ্রহী প্রার্থীদের আগামী ১৬/১০/২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।

📍 আবেদন পাঠানোর ঠিকানা:
প্রধান শিক্ষক
সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
শেখঘাট, সিলেট।
📄 আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র:
  • পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে)।
  • সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
  • জাতীয় পরিচয়পত্রসহ সকল একাডেমিক সনদের ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি।
💳 আবেদন ফি ও ব্যাংক ড্রাফট বিবরণী:
  • প্রধান শিক্ষক পদ: ১,০০০/- (এক হাজার) টাকা
  • জুনিয়র শিক্ষক পদ (শারীরচর্চা/সঙ্গীত): ৫০০/- (পাঁচশত) টাকা
  • শিক্ষা সহায়ক (আয়া) পদ: ৩০০/- (তিনশত) টাকা
  • ব্যাংক ও শাখার নাম: সোনালী ব্যাংক, কোর্ট পয়েন্ট শাখা, সিলেটের শিরোনামে "সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়" অনুকূলে অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
📌 খামের ওপর নির্দেশাবলী: আবেদনকৃত খামের ওপর পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখপূর্বক প্রেরকের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে।
⏳ আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৬ (অফিস চলাকালীন সময়)

Comments