Sponsored
✕
বিজ্ঞাপনটি সমর্থন করুন!
আমাদের ওয়েবসাইটটি বিনামূল্যে চালু রাখতে এই বিজ্ঞাপনটি সাহায্য করে। পড়া চালিয়ে যেতে ক্রস (✕) বা যেকোনো জায়গায় চাপুন।
💡
যদি অন্য কোনো সাইটে চলে যায়, ব্যাক এ এসে আবার চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে
বিজ্ঞাপন বন্ধ করুন
⏰ আবেদনের সময়সীমা বাকি আছে:
০০ দিন :
০০ ঘণ্টা :
০০ মিনিট :
০০ সেকেন্ড
এক নজরে সারসংক্ষেপ (Overview)
- প্রতিষ্ঠানের নাম: দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)
- পদের নাম: প্রকল্প প্রকৌশলী (কর্মী স্তর-০৮)
- প্রকল্পের নাম: CREATE
- প্রকল্পের মেয়াদকাল: ০১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৯ পর্যন্ত
- শূন্যপদ: ০১ টি
- কর্মস্থল: চট্টগ্রাম
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৬ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: সরাসরি / ডাকযোগে / ইমেইল / অনলাইন ওয়েবসাইট
যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী
- শিক্ষাগত যোগ্যতা: B.Sc. (Civil) Engineer / Civil Engineering-এ স্নাতক ডিগ্রি। (কোনো পাবলিক পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়)।
- বয়সসীমা: ৩৫ থেকে ৪০ বছর। (তবে অধিক যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞ, অভ্যন্তরীণ বা স্থানীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
- সাধারণ অভিজ্ঞতা: ডেভেলপমেন্ট এজেন্সি, মাইক্রো-ক্রেডিট বা এনজিও খাতে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রকল্প অভিজ্ঞতা: কোনো বেসরকারি উন্নয়ন সংস্থায় (NGO) ওয়াশ (WASH) প্রকল্প প্রকৌশলী হিসেবে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক। তৈরী পোশাক শিল্পে (RMG) ওয়াশ প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।
- কারিগরি দক্ষতা: বিভিন্ন প্রকল্প স্কিমে ড্রয়িং, ডিজাইন ও এস্টিমেট করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া AutoCAD পরিচালনা, দরপত্র সংগ্রহ, CS ও BOQ প্রস্তুত করার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রধান দায়িত্ব ও ক্ষেত্রসমূহ
- ইঞ্জিনিয়ারিং ও প্রকিউরমেন্ট কাজ: কোটেশন সংগ্রহ, উদ্ধৃতি মূল্যায়ন, ঠিকাদার নির্বাচন, চুক্তি স্বাক্ষর, কাজের আদেশ (Work Order) ইস্যু করা এবং লজিস্টিক ও প্রকিউরমেন্ট টিমের সাথে সমন্বয় সাধন।
- নথি প্রস্তুত: সম্ভাব্যতা সমীক্ষার পরিমাণ ও খরচের বিস্তারিত বিবরণ প্রস্তুত করা এবং ওয়াশ ইন্টারভেনশন সম্পর্কিত প্রয়োজনীয় দাপ্তরিক নথি প্রস্তুত করা।
- পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান: অনুমোদিত ড্রয়িং অনুযায়ী ওয়াশ স্ট্রাকচারগুলো মাঠপর্যায়ে পরিদর্শন, কোয়ালিটি টেস্ট নিশ্চিত করা, বিল তৈরি ও জমা দেওয়া এবং কমিউনিটি মোবিলাইজারদের অন-জব মনিটরিং করা।
- সমন্বয় ও রিপোর্টিং: ওয়াসার (WASSA) কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় NGO- সমূহের সাথে সমন্বয় বজায় রাখা এবং হার্ডওয়্যার স্থাপনা ও ওয়াটার কোয়ালিটির ওপর নিয়মিত মাসিক রিপোর্ট তৈরি করা।
বেতন ও সুবিধাসমূহ
- মাসিক বেতন: সর্বসাকুল্যে ৪৫,০০০/- টাকা।
- উৎসব ভাতা: প্রজেক্ট বাজেট অনুযায়ী ২টি উৎসব ভাতা প্রদান করা হবে।
- অন্যান্য ভাতা: নিয়ম অনুযায়ী প্রকৃত যাতায়াত ভাতা এবং মোবাইল ভাতা প্রদেয় হবে।
আবেদন করার পদ্ধতি ও মাধ্যমসমূহ
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), ১ কপি ছবি ও সকল শিক্ষাগত এবং অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপিসহ আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে যেকোনো একটি মাধ্যমে আবেদন করার জন্য বলা হলো:
১. সরাসরি বা ডাকযোগে আবেদন:
- প্রাপক: মানবসম্পদ ও প্রশাসন বিভাগ
- প্রতিষ্ঠানের নাম: দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)
- ঠিকানা: বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।
২. ইমেইলের মাধ্যমে আবেদন:
- ইমেইল ঠিকানা: dskhr@dskbangladesh.org
- নির্দেশনা: ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই
প্রকল্প প্রকৌশলী (CREATE প্রজেক্ট)পদের নাম স্পষ্ট উল্লেখ করতে হবে।
৩. অনলাইনের মাধ্যমে আবেদন:
- পোর্টাল লিঙ্ক: career.dskbangladesh.org
⏳ আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬
Comments
Post a Comment